প্রধান সূচি

পিরোজপুরে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ

সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে পিরোজপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শহরের টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম এ আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ^াস, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মজিবুর রহমান খালেক।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাবেক দপ্তর সম্পাদক শেখ, ফিরোজ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদউল্লাহ লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভা পরিচলনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুন ইসলাম মিরন।
সমাবেশে বক্তাগণ দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যহত রাখতে জনগণকে ঐক্য থাকার আহ্বান জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial