প্রধান সূচি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

পিরোজপুরে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ভারপ্রাপ্ত লেলিন বালা, সাংবাদিক এডভোকেট মাহমুদ হোসেন, মো. মনিরুজ্জামান নাসিম আলী, এস এম পারভেজ ও হাসান মামুন, সহকারী তথ্য অফিসার মো. গোলাম মোস্তফাসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় আইটি বিশেষজ্ঞ, বিভিন্ন কলেজ ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial