কাউখালীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন।
এসময় পিরোজপুরের কৃষি বিপণরের জেলা বাজার কর্মকর্তা মো. আ. মান্নান হাওলাদার, কাউখালী থানার এসআই আব্দুল জলিলসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশিষ রায় জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে সকাল-সন্ধ্যা মিস্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা, মেডিসিন প্লাসকে তিন হাজার টাকা, সাগর জেনারেল স্টোরকে ৫০০ টাকা, পলাশ স্টোরকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
Please follow and like us:
« ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নাজিরপুর বিএনপির ৫ নেতা কারাগারে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) প্রধানমন্ত্রী কোরআন সুন্নাহ পরিপন্থী কোন আইন পাশ করেন নি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী »
