প্রধান সূচি

আগামীতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় এনে সকল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আগামীতে আবারও শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এনে, তাকে আবারও প্রধানমন্ত্রী করে দেশের সকল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি বলেন, ৭১ এর পরাজিত শক্তি- যারা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুর করে বলতো গণিমতের মাল নেওয়া যাবে, হিন্দু মেয়েদের ধরে দিয়ে বলতো কাফেরদের মেয়েদের দেওয়া যাবে, বলতো- যারা আওয়ামী লীগ করে তারা ভারতের দালাল। এই রাজাকার-আলবদর তথা স্বাধীনতা বিরোধী সেই শক্তি আবার যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
রবিবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুর কালিবাড়ি এলাকায় শ্রী শ্রী হরিগুরু চাঁদ মড়াই পাগল সেবাশ্রমের উদ্যোগে ৬৪তম বার্ষিক মহোৎসব উপলক্ষে ‘সনাতন ধর্মীয়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতি মানুষকে সব ধরণের অপরাধমূলক কাজ থেকে দূরে রাখে। আমাদের সবাইকে একটি কথা মনে রাখতে হবে জন্মিলে মরতে হবে। তাই পথ চলায় আমাদের ভেবে চিন্তে কাজ করা উচিত, যেন নিজেকে দিয়ে অন্যের ক্ষতি না হয়। প্রত্যেক মানুষকে তার নিজ ধর্মের বিশ্বাসে বিশ্বাসী হতে হবে।
দেশের কিছু সাম্প্রদায়িক শক্তির কারণে আমাদের সম্প্রীতি নষ্ট হয়। কিন্তু শেখ হাসিনা সকল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থানে আছেন। তাই আপনারাও এসব সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বিরুদ্ধে সজাগ থাকবেন।
শ ম রেজাউল করিম বলেন, আগামীতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় এনে ওই সব সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব রায়, শ্রীরামকাঠী ইউপি চেয়ারম্যান মো. আলতাফ হোসেন বেপারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial