প্রধান সূচি

Sunday, February 5th, 2023

 

আগামীতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় এনে সকল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আগামীতে আবারও শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এনে, তাকে আবারও প্রধানমন্ত্রী করে দেশের সকল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, ৭১ এর পরাজিত শক্তি- যারা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুর করে বলতো গণিমতের মাল নেওয়া যাবে, হিন্দু মেয়েদের ধরে দিয়ে বলতো কাফেরদের মেয়েদের দেওয়া যাবে, বলতো- যারা আওয়ামী লীগ করে তারা ভারতের দালাল। এই রাজাকার-আলবদর তথা স্বাধীনতা বিরোধী সেই শক্তি আবার যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। রবিবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠীবিস্তারিত পড়ুন


পিরোজপুরে গ্রন্থাগার দিবস পালিত

পিরোজপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। রবিবার দুপুরে জেলা গণ গ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম। সরকারি গণ গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন নাহারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোহাম্মদ ইয়াসিন আলী। এ সময় বিভিন্ন দপ্তর প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সরকারি ইন্দুরকানি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এ কে এম মামুদুজ্জামান। পরে শেখ রাসেল দিবস, মহান বিজয় দিবস ২২০২বিস্তারিত পড়ুন


বরিশালে ৩৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

বরিশালের উজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার ভোর ৫টায় উজিরপুর উপজেলার ইচলাদি টোল প্লাজা সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের উত্তরকুল গ্রামের মনির বেপারি (৪৮) ও গাজীপুরের সালডোবা এলাকার খোরশেদ আলম (৪৫)। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হেসেন জানান, ঢাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা আসছে- এমন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে উজিরপুরের ইচলাদি টোল প্লাজায় চেকপোস্ট বসানো হয়। ভোর ৫টার সময় একটি প্রাইভেটকার ভর্তি ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার এবং মাদক বহনের গাড়িটিওবিস্তারিত পড়ুন


গ্রন্থাগারের গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা

অন্তহীন জ্ঞানের উৎস হলো বই। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের সব জ্ঞান জমা হয়ে রয়েছে বইয়ের ভেতরে। আর সেই বইয়ের আবাসস্থল হলো পাঠাগার বা গ্রন্থাগার। গ্রন্থাগার বা প্রকৃত অর্থে ‘পাঠাগার’ হলো বই, পুস্তিকা ও অন্যান্য তথ্য সামগ্রির একটি সংগ্রহশালা, যেখানে পাঠকের প্রবেশাধিকার থাকে এবং পাঠক সেখানে পাঠ, গবেষণা কিংবা তথ্যানুসন্ধান করতে পারেন। বাংলা গ্রন্থাগার শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে গ্রন্থ + আগার পাওয়া যায়। যার অর্থাৎ গ্রন্থাগার হলো গ্রন্থসজ্জিত পাঠ করার আগার বা স্থান। গ্রন্থাগার হলো সভ্যতার দর্পণ। মানব জাতির শিক্ষা, রুচিবোধ ও সংস্কৃতির কালানুক্রমিক পরিবর্তনের সাথে গ্রন্থাগারের নিবিড় সম্পৃক্ততা রয়েছে।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial