প্রধান সূচি

সুন্দরবনের ফরেস্ট অফিস এলাকায় বাঘের উপস্থিতি : অবরুদ্ধ ৫ বনরক্ষী

পূর্ব সুন্দবনের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় প্রায় ২৪ ঘন্টা ধরে ৩টি বাঘ অবস্থান নিয়েছে। শুক্রবার দুপুর দুইটার দিকে বাঘ তিনটি ওই অফিস এলাকায় ঢুকে পড়ে। আজ শনিবার বেলা ২টার দিকে বাঘগুলো বনে ফিরে যায় বলে জানায় বনবিভাগ।
এদিকে, শুক্রবার দুপুর থেকে বাঘের উপস্থিতির পর অবরুদ্ধ থাকা ৫ বনরক্ষী অফিস থেকে বের হতে পারছিলেন না। পুরো রাত তাদের আতঙ্কের মধ্যে কাটাতে হয়।
শনিবার চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক শেখ মুঠোফোনে জানান, শুক্রবার দুপুরে আসা দুটি বাঘের সঙ্গে রাতে আরও একটি বাঘ যোগ দিয়েছে। রাতে বনরক্ষীরা পুকুর পাড়ে টর্চ লাইটের আলো জ্বেলে তিনটি বাঘের উপস্থিতি শনাক্ত করেছেন। শনিবার সকালেও বাঘ তিনটি পুকুর পাড়ে বসে থাকে, পুকুরের পানি খায় এবং আশেপাশে ঘোরাঘুরি করে। দুপুরের পর বাঘগুলো অফিসের দক্ষিণ পাশে নদী তীরে অবস্থান করে। পরে বিকেলে নিজেরাই আবার বনের চলে যায়।
তিনি জানান, বাঘের উপস্থিতে বানর, পাখি ও হরিণ অনবরত চিৎকার করে করতে থাকে। বনরক্ষীরাও সতর্ক অবস্থানে থেকে বাঘের গতিবিধি লক্ষ করেন।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শামসুল আরেফিন বলেন, বাঘের এখন প্রজনণ মৌসুম চলছে। তাই হয়তো তারা স্বাভাবিক চলাফেরা করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial