ভান্ডারিয়ায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়ায় পোনা নদী থেকে শাওন হাওলাদার (১৬) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।
সোমবার বিকেলে ভান্ডারিয়ার উপজেলার উত্তর শিয়ালকাঠি সংলগ্ন সিদ্দিকুর রহমান ভূইয়ার বাড়ীর পূর্ব পাশের পোনা নদী থেকে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যুবক বরিশালের কাউনিয়া উপজেলার পলাশপুর গ্রামের মো. হারেছ হাওলাদারের ছেলে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান ওই মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৬ জানুয়ারি ভান্ডারিয়ার চিংগুরিয়া গ্রামের ব্রিজের মালামাল চুরি সময় হাতেনাতে ৭ জন ধরা পরে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে চোরচক্র জানায় একজন সাতার জানে না সে নদীতে ঝাপ দিয়েছিল। পরে ডুবুরি দিয়ে খোঁজ করে পাওয়া যায় নি।
উদ্ধারকৃত লাশটি সেই নিখোঁজ হওয়ার শাওনের বলে নিশ্চিত করেছে তার খালু মো. সোহেল আকন। উদ্ধারকৃত লাশের বিষয়ে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
