ভান্ডারিয়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ
পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার ভান্ডারিয়া থানার উদ্যোগে স্থানীয় পৌর শেখ কামাল অডিটরিয়ামে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমান (পিপিএম-সেবা) এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভান্ডারিয়া-মঠবাড়িয়া সার্কেল) মো. ইব্রাহীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরা পারভিন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর, ভান্ডারিয়া পৌর প্রশাসক মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, ভান্ডারিয়া সরকারি কলেজের প্রভাষক মো. রিয়াজ মোর্শেদ সেরনিয়াবাদ, ভান্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান, উপজেলা নাগরিক সমাজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, মো. মজিবুর রহমান চৌধুরী, সাংবাদিক রিয়াজ মাহাম্মুদ মিঠু, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিসান সিকদার, ইউপি সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সভাপতি হাফেজ আবুল হোসেন এবং শিক্ষার্থী নিশা বিনতে জাহিদ।
সমাবেশে বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, কলেজ, স্কুল, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরহিত, সাংবাদিক, সুশীল সমাজ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
