ভান্ডারিয়ায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার একটি ডোবা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারীবুনিয়া গ্রামের নাথপাড়া এলাকার ধান ক্ষেত সংলগ্ন একটি ডোবা থেকে পঞ্চাশোর্ধ অজ্ঞাত পরিচয়ে ওই বৃদ্ধের বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন কৃষক পাকা ধান কাটতে গিয়ে ওই ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলিত লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ছাড়াও পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই), সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন এবং লাশের পরিচয় উৎঘাটনের চেষ্টা করছে।
ভাণ্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, অজ্ঞাত পরিচয়ে আনুমানিক ৬০বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় জেলা পরিষদের জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের হিড়িক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) তরুণ প্রজন্মের লেখক মিজানুর রহমান »
