প্রধান সূচি

ভান্ডারিয়ায় তীব্র শীতে ফুটপাতের দোকানে গরম কাপড় কিনতে নিম্নআয়ের মানুষদের ভীড়

পিরোজপুরের ভান্ডারিয়ায় গত কয়েক দিনের হাড় কাঁপানো তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বলেশ্বর নদের শাখা কঁচা নদী তীরবর্তী এ উপজেলায় প্রায় পৌঁনে তিল লাখ লোকের বসবাস। গত কয়েক দিন ধরে কোন দিন দুপুরের পর, আবার কোন দিন সূর্যের দেখাই মেলেনি। তাপমাত্রাও থাকে কম। আর এতে শীতের তীব্রতা অতিরিক্ত বেড়ে যাওয়ায় বেশি ক্ষতির মূখে পড়ছে খেটে খাওয়া দিন মজুরসহ নিম্ন আয়ের মানুষ। দুপুরের পর পরই নেমে আসে কুয়াশা। রাতে ঘণ কুয়াশার সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ে।
গত কয়েকদিন উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে স্থানীয় রিজার্ভ পুকুর পাড়, বাসস্ট্যান্ড, চরখালী ফেরি ঘাট লাগোয়া বিস্মিল্লাহ চত্বর, বাজারের হক মার্কেটে দেখা গেছে তীব্র শীতের হাত থেকে জীবন বাঁচাতে নিজের, পরিবারের সদস্যদের বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের শীত নিবারনে ফুটপাতের পুরোনো গরম কাপড় কিনতে ভীড় করছে মানুষ। তাদের মধ্যে অধিকাংশই দিন মজুর, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। তারা তাদের পরিবারের সদস্যদের জন্য কানটুপি, হাত মোজা, পা মোজাসহ গরম পোষাক কিনছে। কোথাও কোথাও সকালে এবং সন্ধ্যা রাতে অনেক মানুষ জড়ো হয়ে শুকনো খরকুটা দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারন করছেন। বিকেল হওয়ার সাথে সাথে ঘরের বাইরে থাকা মানুষ স্ব স্ব গন্তব্যে চলে যায়। গত কয়েক দিনের শীতে অতি প্রয়োজন ছাড়া হাট বাজারে মানুষের আনাগোনা ছিল অত্যন্ত কম। সন্ধ্যা হওয়ার পর পরই বাজারের ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে ফেলায় বাজার থাকে ফাঁকা।
এদিকে, তীব্র শীতে ঠান্ডা জনিত রোগ সর্দি, শুস্ককাশিতে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial