Sunday, January 8th, 2023
মঠবাড়িয়ায় জেলা পরিষদের জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের হিড়িক
পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা পরিষদের কোটি টাকা মূল্যের জমি দখল করে নির্বিঘ্নে পাকা স্থাপনা ও বহুতল ভবন নির্মণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তবে এসব জমি দখলের নেপথ্যে সহযোগিতা করার গুঞ্জন রয়েছে জেলা পরিষদের সার্ভেয়ার উৎপল কুমার ও উচ্চমান সহকারি বজলুর রহমানের বিরুদ্ধে। সরেজমিনে উপজেলার ৯নং সাপলেজা ইউনিয়ন বাজারের আলিশ্যার মোড়ে গিয়ে দেখা গেছে জেলা পরিষদের জমিতে মজবুদ পাইলিং দিয়ে অর্ধশতাধিক পাকা স্থাপনা ও বহুতল ভবন নির্মাণ করা হয়েছে এবং বহু স্থাপনার কাজ চলমান রয়েছে। এদের সাথে কথা বলতে গেলে দাম্ভিগতা দেখিয়ে কথা বলা তো দুরের কথা, নামও বলতে চায়নি।বিস্তারিত পড়ুন
হাড় ভাঙ্গার অপ-চিকিৎসায় পঙ্গু ট্রাক চালক : আদালতে মামলা দায়ের
ট্রাক চালক মিলন সেখ। বাড়ি পিরোজপুর পৌরসভার আলামকাঠী এলাকায়। দূর্ঘটনায় আহত হয়ে বাগেরহাটে হাড় ভাঙ্গার অপ-চিকিৎসায় পঙ্গু হয়ে আদালতে বিচারের প্রত্যাশায় মামলা দায়ের করেছেন। আজ রবিবার পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাদিক আহম্মেদ এর আদালতে পঙ্গু মিলন সেখ ও তার স্ত্রী ডলি আক্তার হাজির হয়ে মামলা দায়ের করলে আদালত মামলাটি তদন্তের জন্য পিরোজপুর সদর থানার ওসিকে নির্দেশ দেন। মামলার বাদী ডলি আক্তার জানান, তার স্বামী মিলন সেখ একজন ট্রাক চালক। সড়ক দূর্ঘটনায় তার স্বামীর দুই পায়ের হাড় ভেঙ্গে গেলে তারা ঢাকার পঙ্গু হাসপাতালে কিছুদিন চিকিৎসার করার পরে ভুয়া একটি ডাক্তার চক্রবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় তীব্র শীতে ফুটপাতের দোকানে গরম কাপড় কিনতে নিম্নআয়ের মানুষদের ভীড়
পিরোজপুরের ভান্ডারিয়ায় গত কয়েক দিনের হাড় কাঁপানো তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বলেশ্বর নদের শাখা কঁচা নদী তীরবর্তী এ উপজেলায় প্রায় পৌঁনে তিল লাখ লোকের বসবাস। গত কয়েক দিন ধরে কোন দিন দুপুরের পর, আবার কোন দিন সূর্যের দেখাই মেলেনি। তাপমাত্রাও থাকে কম। আর এতে শীতের তীব্রতা অতিরিক্ত বেড়ে যাওয়ায় বেশি ক্ষতির মূখে পড়ছে খেটে খাওয়া দিন মজুরসহ নিম্ন আয়ের মানুষ। দুপুরের পর পরই নেমে আসে কুয়াশা। রাতে ঘণ কুয়াশার সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ে। গত কয়েকদিন উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে স্থানীয় রিজার্ভ পুকুর পাড়, বাসস্ট্যান্ড, চরখালী ফেরি ঘাটবিস্তারিত পড়ুন
