প্রধান সূচি

স্বরূপকাঠীতে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী হাসপাতালে

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বিশাল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শৈলেন্দ্র নাথ হালদার (৫৮) ও তার স্ত্রী অনিতা হালদার (৫০) গুরুতর আহত হয়েছেন। লোহার রডের আঘাতে মাথায় গুরুতর জখম স্বামী ও স্ত্রীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শৈলেন হালদার তার মালিকানাধীন জমিতে নারিকেল পাড়তে গেলে প্রতিবেশী সুভাষ বেপারী, তার ছেলে সুরঞ্জিত বেপারী এবং তাদের অনুগত বিনয় মজুমদারসহ ৫/৬ জন লোক লোহার রডসহ দেশীয় অস্ত্রসহ নিয়ে হামলা চালায়। তাদের সন্ত্রাসী হামলায় শৈলেন ও তার স্ত্রী অনিতার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়ে লুটিয়ে পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে স্বরূপকাঠির চিকিৎসরা আহতদের উন্নত চিকিৎসার জন্য জরুরীভাবে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।
ওয়ার্ডের ইউপি সদস্য সুজিত বৈরাগী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিমল মিস্ত্রী জানান, সুভাষ বেপারী ও তার ছেলে সুরঞ্জিত উগ্র স্বভাবের লাঠিয়াল এবং তারা অন্যায়ভাবে শৈলেন হালদারকে বিভিন্ন সময় মারধরের হুমকি দিয়ে আসছিল। শৈলেন নিরাপত্তার জন্য আদালতে একটি মামলা করায় তার রেশ ধরে রবিবার তাকে বেদম মারপিট করা হয়েছে।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial