কাউখালীতে ইউনিয়ন জেপি’র ত্রি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন
পিরোজপুরের কাউখালী উপজেলায় জাতীয় পার্টি (জেপি)’র আমরাজুড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার মাঠে ইউনিয়ন জেপি’র সভাপতি মো.আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি (জেপি) সভাপতি আবু সাঈদ মিঞা মনু।
সম্মেলনে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, কাউখালী উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, উপজেলা জেপি’র সহ-সভাপতি ও শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, ভান্ডারিয়া যুব সংহতির সাধারণ সম্পাদক মো. মামুন সরদার, জেপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, চিরাপাড়া ইউনিয়ন জেপি’র সভাপতি খান মো. বাচ্চু, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, জেপি নেতা রাজু আহম্মেদ, নেপাল চন্দ্র দে, আমরাজুড়ি ইউনিয়ন জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম সেন্টু, উপজেলা ছাত্র সমাজের সভাপতি তারিকুল ইসলাম কাইয়ুম শেখ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জেপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, উপজেলা জেপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক বজলুর রহমান নান্নু, জেপি নেতা শেখ লিটন, অধ্যক্ষ আব্দুস সামাদ, ভান্ডারিয়া জেপি’র সহ-সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, মিজানুর রহমান সেন্টু, উপজেলা জেপির মহিলা পার্টির সভানেত্রী আফরোজা বেগম সনু, সাধারণ সম্পাদক সিমা আক্তার।
