Saturday, December 3rd, 2022
কেন্দ্রীয় যুবলীগ নেতার বাড়ি ডাকাতি !
মঠবাড়িয়ায় চুরি-ডাকাতির হিড়িক ॥ আতংঙ্কে এলাকাবাসী
পিরোজপুরের মঠবাড়িয়ায় গত কয়েকদিন ধরে চুরি-ডাকাতির হিড়িক পরেছে। গত শুক্রবার গভীর রাতে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগ সদস্য তাজউদ্দিন আহম্মেদের উত্তর মিঠাখালী গ্রামের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল আমিনের বাড়ি দূর্ধর্ষ চুরি ও উপজেলার পাঠাকাটা গ্রামে সামসুল হকের ছেলে সুমনের তিনটি গরু চুরি হয়েছে। অপর দিকে. বৃহস্পতিবার রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডের বীরেন্দ্র নাথ শিকদারের ছেলে বিধান মাস্টারের ঘরে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এছাড়া উপজেলা বিভিন্ন এলাকায় ছিটকে চুরির ঘটনা ঘটে চলছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতংঙ্ক দেখা দিয়াছে। থানাবিস্তারিত পড়ুন
কাউখালীতে ইউনিয়ন জেপি’র ত্রি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন
পিরোজপুরের কাউখালী উপজেলায় জাতীয় পার্টি (জেপি)’র আমরাজুড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার মাঠে ইউনিয়ন জেপি’র সভাপতি মো.আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি (জেপি) সভাপতি আবু সাঈদ মিঞা মনু। সম্মেলনে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, কাউখালী উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, উপজেলা জেপি’র সহ-সভাপতি ও শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, ভান্ডারিয়া যুব সংহতিরবিস্তারিত পড়ুন
দামে চাষীদের মুখে হাসি থাকলেও মনে শঙ্কা
কাউখালীতে জমে উঠেছে সুপারির হাট
সুপারির জন্য বিখ্যাত উপকূলীয় পিরোজপুরের কাউখালী উপজেলা। এ উপজেলার লোকজনের সারাবছরের আয়ের বড় অংশ আসে সুপারি বিক্রি থেকে। প্রতিবছরই এখান থেকে প্রচুর পরিমাণে সুপারি সারাদেশে ছড়িয়ে যায়। ইতিমধ্যে কাউখালে জমে উঠেছে সুপারি কেনা-বেচার হাট। এবার সুপারির দাম ভাল হলেও ফলন নিয়ে শঙ্কার মধ্যে পড়েছেন স্থানীয় কৃষকরা। অর্থকারি ফলন সুপারির ফলন কম হওয়ায় বাগান মালিকদের মুখে হাসি না থাকলেও বাজারে সুপারির দাম বেশি পাওয়ায় খুশি। প্রাকৃতিক নানান দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে সুপারির ফলন তথা উৎপাদন কমে যাওয়ায় লোকসানের মুখে পড়তে হবে কৃষকদের। কাউখালী উপজেলায় ব্যাপক হারে সুপারির চাষবিস্তারিত পড়ুন
