প্রধান সূচি

ভান্ডারিয়ায় আগুনে পুড়ে গেছে ৮ দোকান

পিরোজপুরের ভান্ডারিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮াট দোকানঘর পড়ে গেছে। এতে আনুমনিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার রাত ১২টার দিকে স্থানীয় লিয়াকত মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে ভান্ডারিয়া উপজেলার নদমুলা-শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ লাগোয়া লিয়াকত মার্কেটের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকান ঘরে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী ও স্থানীয়রা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এ সময় ৮টি দোকান ঘর ভস্মীভূত হয়।
দোকান মালিক সজিব তালুকদার জানান, একটি সিমেন্টের দোকান, তিনটি চায়ের দোকান, দুইটি ইলেকট্রিক দোকান, একটি জুতার দোকান, একটি কাপরের দেকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. পারভেজ আহাম্মেদ জানান, ফোনের মাধ্যমে জানতে পেরে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে আনুমনিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভান্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial