টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে পিরোজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগের পিরোজপুর নতুন জেলা কমিটির নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে সংগঠনের জেলা কমিটির সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের নেতৃত্বে কমিটির নেতা-কর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়।
বুধবার বেলা ১২ দিকে সহস্রাধিক মোটর সাইকেল, অর্ধ শতাধিক প্রাইভেট কার ও মাইক্রোবাস সহকারে ছাত্রলীগ নেতৃবৃন্দ পিরোজপুর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যায়। দুপুরে তারা বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করে সন্ধ্যায় পিরোজপুরে ফিরে আসে।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম পিরু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সিকদার চাঁন, জেলা পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোপাল বসু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়জীদ, সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুজ্জামান শিমুল, যুবলীগ নেতা আব্দুল আলীম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, শেখ হাসান মামুন, জসিম হাওলাদার রায়হান, নাজিরপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল আলম খান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন মোর্শদ শুভ্রসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত পিরোজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। ৩২ সদস্য বিশিষ্ট ঘোষিত নতুন কমিটিতে ২০ জন সহ-সভাপতি, ৬ জন যুগ্ন সাধারণ সম্পাদক এবং ৪ জনের সাংগঠনিক সম্পাদক পদে নাম রয়েছে।
