পিরোজপুরের মঠবাড়িয়ায় বিপুল পরিমান মাদকসহ একই পরিবারের ৫ জন আটক
পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বসতঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ একই পরিবারের ৫জনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ডিবি (দক্ষিণ) এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নিয়ে মঠবাড়িয়া শহরের স্লুইচ গেট এলাকায় অভিযান পরিচালানা করেন। এসময় বসত ঘর থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা, ১২ গ্রাম নিষিদ্ধ ক্রিস্টাল মিথাইল আইস ও সাড়ে চার কেজি গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্বার করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ী রওন হাওলাদার (৬৫), তার স্ত্রী নূরজাহান বেগম (৬০), মেয়ে আসমা আক্তার (২৩), ছেলে আবুল বাসার (২৮) ও অটো চালক মো. মাহাবুব হাওলাদার (৩২) নামে ৫ জনকে আটক হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইব্রাহিম জানান, গোপন সংবাদ পেয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিন মিঠাখালী এলাকার স্লুইচগেট-সংলগ্ন রত্তন হাওলাদারের বসতঘরে অভিযান চালানো হয়। এসময় ডিবি পুলিশ বসত ঘরে তল্লাশী করে একটি সুরঙ্গ থেকে ২ হাজার ৫০০ পিচ ইয়াবা, ১২ গ্রাম নিষিদ্ধ ক্রিস্টাল মিথাইল আইস ও সাড়ে চার কেজি গাঁজা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্বার করা হয়। এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে
