প্রধান সূচি

বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

ভোটার-প্রার্থী ও সমর্থকদের হাকডাক বা সোরগোল ছাড়াই শেষ হল বাগেরহাট জেলা পরিষদের নির্বাচন।
গতকাল সোমবার সকাল থেকে বিকেল ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে বাগেরহাটে সাধারণ সদস্য পদে, সদর উপজেলায় যুবলীগ নেতা কাজী জাহিদ সরোয়ার টিটু, কচুয়ায় যুবলীগ নেতা মনিরুজ্জামান ঝুমুর, মোড়েলগঞ্জে উপজেলা আওয়ামী লীগ নেতা এম এমদাদুল হক, শরণখোলায় যুবলীগ নেতা মো. হুমায়ুন করিম সুমন, মোংলায় যুবলীগ নেতা মো. আব্দুল জলিল, রামপালে যুবলীগ নেতা শেখ মনির আহমেদ এবং চিতলমারী উপজেলায় আওয়ামী লীগ নেতা সরদার টিটো নির্বাচিত হয়েছেন।
এদিকে সংরক্ষিত নারী ওয়ার্ড-১ (বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল) এ মহিলা আওয়ামী লীগ নেত্রী শরীফা খানম, সংরক্ষিত নারী ওয়ার্ড-২ (মোড়েলগঞ্জ, শরণখোলা ও মোংলা) এ মহিলা আওয়ামী লীগ নেত্রী মাছুদা আক্তার মুক্তা এবং সংরক্ষিত নারী ওয়ার্ড-৩ (ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাট) এ মহিলা আওয়ামী লীগ নেত্রী সোমা ভট্টাচার্য্য নির্বাচিত হয়েছেন।
এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial