প্রধান সূচি

Monday, October 17th, 2022

 

কাউখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ উপলক্ষে সভা

‘সংগঠনের শক্তি সংহত করি : সংগঠকের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক মূল্যবোধ ও পেশাধারী দক্ষতা জোরদার করি’ এই শ্লোগানে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে সাংগঠনিক পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে সংগঠনের নিজস্ব কার্যলয়ে কাউখালী মহিলা পরিষদ সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমদ্দারের সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সাহিদা হক, সাংগঠনিক সম্পাদক ছায়া সমদ্দার, আন্দোলন সম্পাদক মাহাফুজা খানম, তরুনীকর্মী ও শিক্ষক শিউলী কর্মকার, মহিলা পরিষদেও সদস্য প্রভাষক কুমকুম ভট্টাচার্য, কাকলী ঘোষ প্রমুখ।


চেয়ারম্যান পদে আ’লীগের সালমা রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

পিরোজপুরে শান্তিপূর্নভাবে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

পিরোজপুরে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে জেলার ৭টি কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সালমা রহমান হ্যাপী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর তিনিই বাংলাদেশের একমাত্র নারী জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার পিরোজপুর জেলা পরিষদরের ৭টি সাধারণ সদস্য (পুরুষ) ও ৩টি সংরক্ষিত (মহিলা) সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সদস্য (পুরুষ) পদে নির্বাচিতরা হলেন- ১নং ওয়ার্ডে (নাজিরপুর উপজেলা) মো. সুলতান মাহমুদ খান (৪৮ ভোট) , ২নং ওয়ার্ডে (নেছারাবাদ উপজেলা) মো. জাকারিয়া খান (১৫৫ ভোট), ৩নং ওয়ার্ডে (পিরোজপুরবিস্তারিত পড়ুন


বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

ভোটার-প্রার্থী ও সমর্থকদের হাকডাক বা সোরগোল ছাড়াই শেষ হল বাগেরহাট জেলা পরিষদের নির্বাচন। গতকাল সোমবার সকাল থেকে বিকেল ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে বাগেরহাটে সাধারণ সদস্য পদে, সদর উপজেলায় যুবলীগ নেতা কাজী জাহিদ সরোয়ার টিটু, কচুয়ায় যুবলীগ নেতা মনিরুজ্জামান ঝুমুর, মোড়েলগঞ্জে উপজেলা আওয়ামী লীগ নেতা এম এমদাদুল হক, শরণখোলায় যুবলীগ নেতা মো. হুমায়ুন করিম সুমন, মোংলায় যুবলীগ নেতা মো. আব্দুল জলিল, রামপালে যুবলীগ নেতা শেখ মনির আহমেদ এবং চিতলমারী উপজেলায় আওয়ামী লীগ নেতা সরদার টিটো নির্বাচিত হয়েছেন। এদিকে সংরক্ষিত নারী ওয়ার্ড-১ (বাগেরহাট সদর,বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ঘুষের টাকা নিয়ে ফেরত দিলেন প্রধান শিক্ষক

পিরোজপুরের ইন্দুরকানীতে জন্ম নিবন্ধন করার কথা বলে অভিভাবকের কাছ থেকে নেওয়া ঘুষের ১৯০০ টাকাসহ চেয়ারম্যান হাতে ধরা পড়েন প্রধান শিক্ষক বিনয় বরণ হালদার। রবিবার দুপুরে উপজেলার ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যানের কাছে অভিভাবক নজরুল ইসলাম অভিযোগ করেন ২০নং সেউতিবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় বরণ হালদার তার কাছ থেকে প্রথমে ৪০০ টাকা নিয়েছে এবং আরও ১৫০০ টাকা দাবি করে। পরে ইউপি চেয়ারম্যান ১৫০০ টাকায় চিহ্ন দিয়ে ওই শিক্ষককে দিতে বলেন। টাকা নেয়ার পর পরই চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন তাকে ডেকে পরিষদে নিয়ে আসেন এবং তার কাছ থেকে ওই ঘুষেরবিস্তারিত পড়ুন


কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় একজনের কারাদন্ড

পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ ধরায় এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার সুবিদপুর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে রিয়াজ হোসেন (২০)। উপজেলা মৎস্য অফিসার ফনি ভুষন পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার সন্ধ্যায় মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং নৌ-পুলিশ অভিযান চলাকালে সুবিদপুর এলাকার সন্ধ্যা নদীতে মাছ ধারার সময় এক যুবককে আটক করা হয়। অভিযানে তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial