ভান্ডারিয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে ‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ এ শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসীর উদ্দিন খলিফা, ডা. আহমেদ শফি, পৌর সহকারী প্রকৌশলী শাহাদাৎ হোসেনসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ।
সভায় আগামীতে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনের জন্য আহবান জানানো হয়।
Please follow and like us:
« পাইকগাছায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
