প্রধান সূচি

Thursday, October 6th, 2022

 

নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জের

বড় ভাইয়ের হামলায় আহত ছোট ভাইয়ের সাংবাদ সম্মেলন

পিরোজপুরের নাজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের নেতৃত্বে ভাড়াটে লোকজন দিয়ে ছোট ভাই এবং মাকে আহত ঘটনায় সংবাদ সম্মেলন করেছে আহত ছোট ভাই স্বরুপ কুমার ভক্ত। বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে স্বরুপ কুমার ভক্ত বলেন, আমার বড় ভাই তাপস কুমার ভক্ত একজন আইনজীবী। ২০১২ সালে আমার বাবা মৃত্যুর পর সে আমাদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে একা ভোগ দখলের জন্য তার পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে এবং আমার মা-লক্ষী রানী, বোন স্বপ্না ও শ্যামলী ভক্তের উপর বিভিন্ন সময় হামলা করে আসছে। আমি ঢাকা থেকেবিস্তারিত পড়ুন


গত একযুগে দেশে ইলিশ আহরণ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

গত একযুগে দেশে ইলিশ আহরণ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বৃহস্পতিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২’ বাস্তবায়ন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা জানান। এ সময় মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদনে একসময় খারাপ অবস্থা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, ইলিশ সমৃদ্ধির জন্য সুনির্দিষ্ট গবেষণা ও বর্তমান সরকারের গৃহিত ব্যবস্থাপনায় ইলিশের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যার ফলে গত ১২ বছরে ইলিশ আহরণ প্রায় দ্বিগুণ হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে ইলিশ আহরণ ছিল ২ দশমিক ৯৮ লাখ মেট্রিক টন। ২০২০-২১ অর্থবছরে তা বৃদ্ধিবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে ‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ এ শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসীর উদ্দিন খলিফা, ডা. আহমেদ শফি, পৌর সহকারী প্রকৌশলী শাহাদাৎ হোসেনসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ। সভায় আগামীতে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনেরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত

পাইকগাছায় ‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব : শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial