কাউখালীতে সনাতন ধর্মাবলম্বিদের মাঝে বস্ত্র বিতরণ
পিরোজপুরের কাউখালীতে কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র প্রতিষ্ঠিত আ. ছালেক মিঞা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৫টি ইউনিয়নের ২৩টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বিদের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে কাউখালী শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ি প্রাঙ্গনে এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন. উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুব্রত রায়, শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ অলোক কর্মকার প্রমুখসহ মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
