কাউখালীতে জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা
পিরোজপুরের কাউখালীতে জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান (এমডিভি, ২য় রাউন্ড) কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তৌফিক হাসান সৌরভ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জন ডা. মো. রোকনুজ্জামান. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দীপ্ত কুন্ডু, এমডিভি’র সুপারভাইজার ইয়াসিন আমিন সৌরভ, এম.ডি আমিনুল ইসলাম প্রমুখ।
সভায় জানানো হয়, কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি এর বাস্তবায়নে কাউখালীতে আগামী ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ৫ দিনব্যাপী কুকুরের টিকাদান ক্যাম্পেইন পালন করা হবে।
