যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের আরোগ্য কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি’র সুযোগ্য উত্তরসূরি শেখ ফজলে শামস্ পরশ এর আশু আরোগ্য কামনায় শনিবার বাদ আছর পিরোজপুর রাজারহাট কাশিফুল উলুম মাদ্রাসা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদারের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্মাবলম্বিরা নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন : শ. ম রেজাউল করিম এমপি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) তথ্যের ভান্ডারকে গোপন করে রেখে কোন জাতি এগোতে পারে না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী »
