প্রধান সূচি

প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট-২০২২।
জেলার ৭টি উপজেলা থেকে বাছাইকৃত সেরা দলগুলো নিয়ে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।
বঙ্গমাতা খেলায় (মহিলা) ভান্ডারিয়া উত্তর পৈকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে পিরোজপুর সদরের সিকদারমল্লিক প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial