প্রধান সূচি

পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে স্কুল দাবা প্রতিযোগিতা

পিরোজপুর জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে স্কুলভিত্তিক দলগত জেলা পর্যায়ে দাবা প্রতিযোগিতায়।
শনিবার সকালে জেলা স্টেডিয়াম সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালা ও দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান।
জেলার ৭টি উপজেলার বিভিন্ন স্কুল থেকে মোট ৭২ জন ছাত্র-ছাত্রী এ প্রতিযোগতিায় অংশ গ্রহন করেছে।
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান, জেলা ক্রীড়া সংসাথার সম্পাদক গোলাম মাওলা নকীব প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, অভিভাবক, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial