নাজিরপুরে এক কেজি গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের নাজিরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ সাহিদ ফকির (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সাহিদ ফকির উপজেলার মালীখালি ইউনিয়নের মধ্য ঝনঝনিয়া গ্রামের মৃত কদম আলী ফকিরের ছেলে।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মো. নুরুল আমিন হাওলাদাররের নেতৃত্বে থাকা সংঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি দল উপজেলার মালীখালি ইউনিয়নের মধ্য ঝনঝনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক বিক্রির সময় মাদক ব্যবসায়ী সাহিদ ফকিরের বসতঘরের পিছন থেকে এক কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা পুলিশের এস আই মো. নুরুল আমিন হাওলাদার জানান, পিরোজপুর পুলিশ সুপারের নির্দেশে এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এর সহযোগিতায় চলমান মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে সাহিদ ফকিরকে মাদক সরবরাহের সময় হাতেনাতে ধরতে সক্ষম হই।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালানা করে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাহিদ ফকিরকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
