প্রধান সূচি

Monday, August 29th, 2022

 

মাদক মামলায় মা-বাবা ও ছেলের কারাদন্ড

পিরোজপুরে একটি মাদক মামলায় একই পরিবারের মা-বাবা ও ছেলেকে কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মামলায় মা ও ছেলেকে ৫ বছর এবং বাবাকে ৩ বছরের সশ্রম কারদন্ড ও প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে মা মোসা: খাদিজা বেগম ও ছেলে মো. আমিনুল মাতুব্বর উপস্থিত ছিলেন। তবে বাবা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর বোথলা গ্রামের বাসিন্দা মৃত সুলতান মাতুব্বরের ছেলে মো. মোতালেব মাতুব্বর অনুপস্থিত ছিলেন। মামলারবিস্তারিত পড়ুন


শেখ হাসিনার হাতেই বাংলাদেশে মানবাধিকারের সুরক্ষা : শ ম রেজাউল করিম 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু পরবর্তী সরকারে মানবাধিকারের সুরক্ষা একমাত্র শেখ হাসিনাই করেছেন। সাংবিধানিকভাবে যার যে আইনের অধিকার সেটা তিনি নিশ্চিত করেছেন। অন্যরা মানবাধিকারের লঙ্ঘন যারা করেছে তার বিচার করা যাবে না এই আইন করেছে। বঙ্গবন্ধুর পরবর্তী বাংলাদেশে মানবাধিকারের সুরক্ষা একমাত্র শেখ হাসিনার সময়ে হয়েছে। শেখ হাসিনার হাতেই বাংলাদেশে মানবাধিকারের সুরক্ষা। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম আয়োজিত ‘রক্তাক্ত আগস্ট ও মায়ের কান্না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সাম্প্রতিকবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতী, উপজেলা কৃষি কর্মকর্তাবিস্তারিত পড়ুন


কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ছয় হাজার পাচঁশত টাকা জরিমানা করেছে।  মেয়াদ উত্তীর্ন কীটনাশক ও মেয়াদ উত্তীর্ন ওষুধ দোকানে রাখার কারণে এই জরিমানা করা হয়। এছাড়া দক্ষিণ বাজারে বিভিন্ন দোকানে ক্রয় ভাউচার আছে কিনা, ক্রয় ভাউচারের সঙ্গে বিক্রির মিল আছে কিনা তা পর্যাবেক্ষন করে। সোমবার দুপুরে কাউখালী বাজারে অভিযান চালিয়ে কাউখালী থানা পুলিশের সহযোগিতায়  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়  এসব জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেন বিপ্লব। সহকারী পরিচালক দেবাশীষ রায়বিস্তারিত পড়ুন


নাজিরপুরে এক কেজি গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ সাহিদ ফকির (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাহিদ ফকির উপজেলার মালীখালি ইউনিয়নের মধ্য ঝনঝনিয়া গ্রামের মৃত কদম আলী ফকিরের ছেলে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মো. নুরুল আমিন হাওলাদাররের নেতৃত্বে থাকা সংঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি দল উপজেলার মালীখালি ইউনিয়নের মধ্য ঝনঝনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক বিক্রির সময় মাদক ব্যবসায়ী সাহিদ ফকিরের বসতঘরের পিছন থেকে এক কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial