গাছের সাথে ধাক্কায় কিশোর মোটরসাইকেল চালক নিহত
বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে লাবিব শেখ (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট-রুপসা পুরাতন সড়কের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া নামক স্থানে একটি বটগাছের সাথে লেগে এই দুর্ঘটনা ঘটে। এতে লাবিব ও তার সাথে থাকা কিশোর সাদিক শেখ (১৩) গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা তাদের স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় লাবিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌছালে কর্তব্যরত চিকিৎসক লাবিবকে মৃত ঘোষনা করেন।
নিহত লাবিব খুলনা জেলার বটিয়াঘাটা নারায়নখালীর কবির শেখের ছেলে। তারা দীর্ঘদিন ধরে ফকিরহাটে ভাড়া থাকত। সে ফকিরহাট সাতশৈয়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, পরিবারের কারও মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিল ওই দুই শিক্ষার্থী। বাহিরদিয়া এলাকায় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে একটি বট গাছের সাথে ধাক্কা লেগে তারা গুরুত্বর আহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল লাচক লাবিব মারা যায়।
