ভান্ডারিয়ায় জাতীয় শোক দিবস পালিত
পিরোজপুরের ভান্ডারিয়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ওভার ব্রীজ সংলগ্ন বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা প্রশাসন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, জাতীয় পার্টি (জেপি) সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা যুব মহিলা লীগ সভাপতি আসমা সুলতানা যুথিসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফাইজুর রশিদ খসরু, জাতীয় পার্টি (জেপি) সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, আওয়ামী লীগ নেতা নিজামুল হক নান্না, গিয়াস উদ্দিন লিটন পেসকার, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু ও উপজেলা যুব মহিলা লীগ সভাপতি আসমা সুলতানা যুথি প্রমুখ।
