প্রধান সূচি

কাউখালীতে জোয়ারের পানিতে প্লাবিত ৩০ গ্রাম

বঙ্গোপসাগরে লঘুচাপ এর প্রভাবে পিরোজপুরের কাউখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রবিবার উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৩০টি গ্রামের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠসহ ক্লাস রুম জোয়ারের পানিতে তলিয়ে গেছে।
কাউখালী দক্ষিন বাজার, স্টীমার ঘাট, কাউখালী-আমরাজুড়ি ফেরিঘাট সড়ক, কেউন্দিয়া-দাশেরকাঠী সড়ক, কলেজ এবং উত্তর বাজার এলাকার নিচু সড়কের ড্রেন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। একদিকে একটানা বৃষ্টি আবার জোয়ারের পানির চাপ বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
রবিবার কাউখালীর নদ-নদীর জোয়ারের পানি বিপদসীমার ২০ থেকে ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট, আমরাজুড়ি ফেরিঘাট এবং কাউখালী-সোনাকুর ফেরীর গ্যাংওয়ে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন পারাপারে ভোগান্তিতে পড়তে হয়।
সোনাকুর এলাকার বাসিন্দা নাসির বলেন, আমাদের ভোগান্তি ছোট থেকেই মনে হয় আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছি! সবসময় জোয়ারের পানিতে ভাসতে হয় আমাদের। দেখার নেই কেউ।
রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, জোয়ার হলেই পানিতে ভিজে স্কুলে প্রবেশ করতে হয়। ক্লাস রুম পানিতে ডুবে থাকে।
কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের ২০ থেকে ২৫টি বিদ্যালয়সহ নিচু সড়ক জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে প্রতিদিন।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial