প্রধান সূচি

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় দুই সাংবাদিক আহত

বাগেরহাটের মোংলায় সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন যমুনা টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মো. ইয়ামিন আলী ও গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি সোহেল রানা বাবুল।
সোমবার সকাল পোনে ৯টার দিকে মোংলা বন্দরের মধ্যে ৯ নম্বর জেটির কাছে নির্মানাধীন রেল লাইনের মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হন বাগেরহাটের এই দুই সাংবাদিক। দুর্ঘটনার পর আহত সাংবদিকদের উদ্ধার করে তাৎক্ষনিকভাবে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেলে তাদের বাগেরহাট জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা জানান, সোমবার সকালে ভারতের কলকাতা বন্দর থেকে আসা পণ্য বোঝাই জাহাজের প্রথম ট্রায়াল রানের (পরীক্ষামূলক পণ্য পরিবহন) খবর সংগ্রহ করতে বাগেরহাট থেকে মোটর সাইকেল মোংলা বন্দরে যান যমুনা টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মো. ইয়ামিন আলী ও গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি সোহেল রানা বাবু। সকাল পোনে ৯টার দিকে মোংলা বন্দরের ভিতরে ৯ নম্বর জেটির কাছে নির্মানাধীন রেল লাইনে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হন এ দুই সাংবাদিক। দূর্ঘটনার পর আহত সাংবদিকদের উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়।
দূর্ঘটনায় আহত মো. ইয়ামিন আলীর হাত ও আঙ্গুল কাটাসহ সাইলেন্সার পাইপে পা পুড়ে গেছে। আহত সোহেল রানা বাবুলের হাত-পা ও মুখ কেটে যাওয়ার পাশাপাশি মাথায়ও আঘাত পেয়েছেন। মোংলা বন্দর হাসপাতালের চিকিৎসরা বলেছেন, আহত দুই সাংবাদিক শংঙ্কামুক্ত। উন্নত চিকিৎসার জন্য মোংলা বন্দর হাসপাতাল থেকে বিকেলে তাদের বাগেরহাটে নিয়ে আসা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial