প্রধান সূচি

স্বরূপকাঠি থেকে বদলি হয়ে চলে গেলেন নিষ্ঠাবান শিক্ষা কর্মকর্তা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) থেকে অভিযোগের বোঝা নিয়ে অভিমানে বদলি হয়ে অন্যত্র চলে গেলেন ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. ইউসুফ আলী।
ইউসুফ আলী নেছারাবাদ উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা পদে সততার সাথে দীর্ঘ বছর কর্মরত ছিলেন। উপজেলার শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় তিনি একই সাথে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার পদে অতিরিক্ত দায়িত্বে ছিলেন।
তিনি অতিরিক্ত দায়িত্বে থাকাকালিন উপজেলার ১৬৯টি স্কুলেই এনেছেন আমুল পরিবর্তন। বিদ্যালয়ে শিক্ষকদের শতভাগ উপস্থিতি, শিক্ষার্থীদের পাঠদান, বিদ্যালয়ে সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিতে তিনি ছিলেন কঠোর। নিজের উপর অর্পিত দায়িত্ব গুরুত্বের সাথে পালন করতে গিয়ে বিদ্যালয়ের স্লিপ, রুটিন মেরামত, ক্ষুদ্র মেরামত, ওয়াশব্লকসহ বিদ্যালয়ের বিভিন্ন খাতের বরাদ্দ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কঠোরভাবে দায়িত্ব পালন করতে গিয়ে সুবিধা না পাওয়া অসাধু গুটি কয়েক শিক্ষকরা বেকে বসে তার উপরে। তাদের চক্রান্তে পরাজিত হয়ে নিরবে নেছারাবাদ উপজেলা থেকে বদলি নিয়ে চলেন গেলেন সুযোগ্য এই ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী।
প্রকৃতপক্ষে সরেজমিনে বিদ্যালয়ের কাজ এবং কাজের বিল ভাউচার দেখে বরাদ্দের টাকা ছাড় দেয়া হয়। এর বাইরে একটি টাকাও কোন বিদ্যলয়ে ছাড় দেয়া হয়না। তাই বিদ্যালয়ের বরাদ্দ থেকে কোন টাকা ঘুষ নেয়ার প্রশ্নই আসেনা। অভিযোগকারি শিক্ষকদের অনেকের স্কুলে বরাদ্দ হয়নি। তারা ইউসুফ আলীর দ্বারা বিভিন্ন সময়ে অনৈতিক সুবিধা চেয়ে আসছিল। তাদের সে ধরণের কোন সুবিধা দেয়া হয়নি বিধায় তারা তার (ইউসুফ আলী) কাজের সততার প্রতি ইর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে।
এ ব্যাপারে বদলি নেওয়া শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী বলেন, চাকরি জীবনে একটি টাকাও ঘুষ নেই নি। ঘুষের বিরুদ্ধে ছাত্র জীবন থেকেই জিহাদ করে আসছি। যারা আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে হেয় করার অপচেষ্টা চালিয়েছে আল্লহ তাদের হেদায়েত দান করুক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial