প্রধান সূচি

ভান্ডারিয়ায় ফুটপাতের অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

পিরোজপুরের ভান্ডারিয়া বাজারে মঙ্গলবার হাটের দিন ফুটপাতগুলোতে দোকানীদের অবৈধ দখলের কারণে পথচারীদের চলাচালে অসুবিধা হওয়ায় তা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ এ অভিযান পরিচালনা করেন।
থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনাকালে ফুটপাতের অবৈধ দখলদারকে দ্রুত মালমাল অপসারণ করে ফুটপাত পথচারীদের নির্বিগ্নে চলাচলের জন্য খালি করতে বলা হয়। এবং প্রাথমিক সতর্কতামূলক নির্দেশনার পর যদি কেউ তা অমান্য করে পরবর্তীতে তাদের আইনগত ব্যবস্থা গ্রহন করারও নির্দেশ দেয়া হয়।
অভিযোনে এক দোকানী মূল্য তালিকা দেখাতে না পাড়ায় ভ্রাম্যামান আদালতের মাধ্যমে তাকে তিন হাজার এবং হেলমেট ছাড়া তিনজন এক মোটর সাইকেলে চলাচল করায় দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial