Tuesday, August 2nd, 2022
বাগেরহাটে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো ৪র্থ শ্রেনীর স্কুলছাত্রীর
বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাট বৈলতলী এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় বৈলতলী পিলজংগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী মরিয়ম খাতুন (১০) নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা সহপাঠী তাজমিরা খাতুন আহত হয়েছে। ফকিরহাট মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান জানান, মঙ্গলবার সাড়ে ১১টার দিকে মরিয়ম খাতুন ও তাজমিরা খাতুনসহ কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী অজ্ঞাত একটি মাইক্রোবাস পিছনদিক থেকে ধাক্কা দেয়। এতে মরিয়ম খাতুন ও তাজমিরা খাতুন গুরুত্বর আহত হয়। বিদ্যালয়ের শিক্ষকরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। এদের মধ্যে মরিয়ম খাতুনের অবস্থার অবনতি ঘটলে উন্নতবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ফুটপাতের অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
পিরোজপুরের ভান্ডারিয়া বাজারে মঙ্গলবার হাটের দিন ফুটপাতগুলোতে দোকানীদের অবৈধ দখলের কারণে পথচারীদের চলাচালে অসুবিধা হওয়ায় তা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ এ অভিযান পরিচালনা করেন। থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনাকালে ফুটপাতের অবৈধ দখলদারকে দ্রুত মালমাল অপসারণ করে ফুটপাত পথচারীদের নির্বিগ্নে চলাচলের জন্য খালি করতে বলা হয়। এবং প্রাথমিক সতর্কতামূলক নির্দেশনার পর যদি কেউ তা অমান্য করে পরবর্তীতে তাদের আইনগত ব্যবস্থা গ্রহন করারও নির্দেশ দেয়া হয়। অভিযোনে এক দোকানী মূল্য তালিকা দেখাতে না পাড়ায় ভ্রাম্যামান আদালতের মাধ্যমে তাকে তিন হাজার এবং হেলমেটবিস্তারিত পড়ুন
