প্রধান সূচি

নাজিরপুরে নৈশপ্রহরীর বিরুদ্ধে স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে ৭২নং সেখমাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম অফিস সহায়ক মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে উক্ত স্কুলের সহকারী শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ২৫ জুন (সোমবার) বিকেল ৪টায় স্কুল ছুটির পরে উক্ত স্কুলের কক্ষে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি ধামাচাপার জন্য উপজেলার শিক্ষক নেতারা বিচারের আশ্বাস দিয়ে উক্ত শিক্ষিকা ও তার পরিবারের উপর চাপ প্রয়োগ করে আসছেন।
বুধবার ওই শিক্ষিকা সাংবাদিকদের জানায়, সোমবার স্কুল ছুটির পরে স্কুল থেকে বের হতে আমার একটু দেরি হয়। এর আগেই প্রধান শিক্ষিকাসহ অন্য সহকর্মীরা স্কুল থেকে বের হয়ে যায়। এসময় নৈশপ্রহরী মো. আলমগীর হোসেন স্কুলের দরজা-জানালা বন্ধ করতে ছিল। আমি বের হতে যাবো এমন সময় সে (আলমগীর) আমার গায়ে হাত দেয়। তখন আমি তাকে বলি ‘আপনি আমার গায়ে হাত দেওয়ার সাহস কোথা থেকে পেলেন? আমি এই এলাকার বউ (পুত্রবধূ) বিধায় আমি আপনাকে আপনি বলে ডাকি। মনে রাখবেন আপনি এই স্কুলের পিওন আর আমি শিক্ষক এই বলে প্রতিবাদ করে বাড়িতে চলে যাই। আমি আমার সম্মানের কথা চিন্তা করে আমার স্বামীকে ও বিষয়টি জানাই নি।’
এ প্রসঙ্গে অভিযুক্ত আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বিউটি রানী হালদার জানান, ছুটির পরে আমি বের হওয়ার সময় দেখেছি জুই ম্যাডাম বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু মঙ্গলবার স্কুলে এসে ম্যাডাম আমাকে জানায় সে বের হওয়ার সময় আমাদের নৈশপ্রহরী তার গায়ে হাত দিয়েছে এবং এর জন্য ম্যাডাম তাকে একটা চর দিয়েছে। এরপরে তো ছাইদুল স্যার এসে আলমগীরের বিচার করছে। এটাতো সামান্য বিষয় কিভাবে ভাইরাল হইছে আমার বুঝে আসেনা। এসময় সাংবাদিকদের নিউজ না করারও অনুরোধ করেন তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ৭০ নং চররঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি, তেমন কিছু না। আলমগীর স্কুল বন্ধ করে বের হওয়ার সময় স্কুলের বেঞ্চের কোনায় টাক খেয়ে পরে যাইতে চাইলে ওঠার জন্য ম্যাডামের ঘাড়ে হাত দেয়। এটারতো আমি বিচার করেছি। আপনি কেন বিচার করলেন জানতে চাইলে জানান, আলমগীর আমার ভাতিজা (ভাইয়ের ছেলে) হয়। তার জন্য আমি বিচার করেছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial