কাউখালীতে কৃষকদের সাথে মতবিনিময় সভা
বৈষ্ণিক পরিবর্তন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কাউখালীর সদর ইউনিয়নের সাহাপুরা নাঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ির উপ-পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুন কুমার সিকদার, জেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ।
বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার প্রমুখ।
এসময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষানিরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলার শ্রেষ্ঠ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ছোট বিড়ালজুরি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গৃহপালিত পশুর খাদ্য চাহিদ পূরণে আশ্রয়ন প্রকল্প এলাকায় উপকারভোগীদের আঙ্গিনায় ঘাস চাষ কর্মসূচির উদ্বোধন এবং সোনাকুর মৃৎশিল্পীদের জন্য আধুনিক মানের দুটি পাল মেশিন বিতরণ করা হয়।
