কাউখালীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন। এসময় কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশিষ রায় জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে আল-মদিনা হোটেল এন্ড রেস্টেুরেন্টকে তিন হাজার টাকা, বনফুল মিস্টি ঘরকে তিন হাজার টাকা, বিসমিল্লাহ বেকারীকে দুই হাজার পাঁচশত টাকা, আমরাজুড়ি বাবা-মায়ের আর্শিবাদ হোটেলকে এক হাজার টাকা জরিমান করা হয়েছে।
Please follow and like us:
« বিদ্যুৎস্পৃষ্ট গাছে ঝুলন্ত শিশুকে উদ্ধার করলো পিরোজপুর ফায়ার সার্ভিস (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) উপরি ছাড়া চেক ছাড়েন না শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী »
