প্রধান সূচি

জাল টাকা ব্যবসায়ীর ১৪ বছরের কারাদন্ড

পিরোজপুরে জাকির হোসেন হাওলাদার নামের এক জাল টাকার ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে পিরোজপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এ আদেশ দেন। আদালতের বিচারক এ সময় আসামীকে আরো ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত আসামী জাকির হোসেন হাওলাদার (৪০) জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের মৃত মোনাজ উদ্দিন হাওলাদারের পুত্র।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৯ নভেম্বর ভান্ডারিয়া থানার পুলিশ ইকরি বাজার থেকে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময়ে আসামী জাকির হোসেন হাওলাদারকে আটক করে। পরে জাকির হোসেনের দেয়া তথ্য মতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জাকিরকে আসামী করে থানায় মামলা দায়ের করে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ১৪ মে জাকির হোসেন হাওলাদারকে অভিযুক্ত করে মামলার চার্জশীট দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial