প্রধান সূচি

ভান্ডারিয়ায় হত্যা মামলার আসামী গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার প্রধান আসামী মোশারেফ চৌকিদার (৪০)কে গ্রেপ্তার করেছে ভান্ডারিয়া থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোশারেফ ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের আব্দুল লতিফ চৌকিদারের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং বিশেষ কৌশল অবলম্বন করে বরিশাল কোতয়ালি থানা পুলিশের সহায়তায় বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার সকালে আলতাফ হত্যা মামলার প্রধান আসামী মোশারেফ চৌকিদারকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৮ জুলাই এ মামলার অপর আসামী ভাড়াটিয়া খুনি সোহেল হাওলাদারকে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এবং ৯ জুলাই জাহিদুল ইসলাম লোকমানকে চট্টগ্রাম বন্দর থানা থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ২২ সেপ্টেম্বর আলতাফ (৩০)কে হত্যা করে মস্তক বিচ্ছিন্ন করে তার লাশ খালে ফেলে দেয়া হয়। পরে পুলিশ উপজেলার পৈকখালী ভারানির খাল থেকে মস্তকবিহীন অবস্থায় আলতাফ এর লাশ উদ্ধার করে। এ ঘটনার ২ মাস পরে তার মস্তক উদ্ধার করে পুলিশ। নিহত আলতাফ গৌরীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নতুন নলবুনিয়া গ্রামের খালেক হাওলাদারের ছেলে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial