প্রধান সূচি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, পিরোজপুর-১ আসনের এমপি মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। তিনি বুধবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিস্থলে উপস্থিত হয়ে বঙ্গবন্ধু’র কবর জিয়ারত এবং দোয়া মোনাজাত করেন। পরে তিনি বঙ্গবন্ধু’র সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান ফুলু, জেলা কৃষক লীগের সভাপতি চাঁন মিয়া মাঝি, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান খান শামীম, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নির্জন কান্তি বিশ্বাস, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফ, নাজিরপুর উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার, নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুহিন হালদার তিমিরসহ নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial