Wednesday, July 13th, 2022
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, পিরোজপুর-১ আসনের এমপি মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। তিনি বুধবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিস্থলে উপস্থিত হয়ে বঙ্গবন্ধু’র কবর জিয়ারত এবং দোয়া মোনাজাত করেন। পরে তিনি বঙ্গবন্ধু’র সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান ফুলু, জেলা কৃষক লীগের সভাপতি চাঁন মিয়া মাঝি, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান খান শামীম, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেটবিস্তারিত পড়ুন
নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করাতকল শ্রমিকের মৃত্যু
পিরোজপুরের নাজিরপুরে শ্রীরামকাঠী বন্দরে করাতকলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মামুন হাওলাদার (২৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। মামুন হাওলাদার শ্রীরামকাঠি ইউনিয়নের ভীমকাঠি গ্রামের মোঃ বাদশা হাওলাদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে বন্দরের মতি মোল্লার করাতকলে শ্রমিকের কাজ করতো। জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে করাতকল চালু করতে বৈদ্যুতিক সুইচ চাপ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ভার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
