নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করাতকল শ্রমিকের মৃত্যু
পিরোজপুরের নাজিরপুরে শ্রীরামকাঠী বন্দরে করাতকলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মামুন হাওলাদার (২৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মামুন হাওলাদার শ্রীরামকাঠি ইউনিয়নের ভীমকাঠি গ্রামের মোঃ বাদশা হাওলাদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে বন্দরের মতি মোল্লার করাতকলে শ্রমিকের কাজ করতো।
জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে করাতকল চালু করতে বৈদ্যুতিক সুইচ চাপ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ভার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
Please follow and like us:
« কোরবানীর ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষজন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের শ্রদ্ধা নিবেদন »
