পিরোজপুরের সোয়া লক্ষ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
পিরোজপুরের প্রায় সোয়া লক্ষ শিশুকে দেয়া হবে ভিটামিন-এ ক্যাপসুল। জেলার ৭টি উপজেলা ও ৪টি পৌরসভার ১৭০টি কেন্দ্র থেকে এ টিকা প্রদান করা হবে।
বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী।
তিনি বলেন, শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে সারা দেশের ন্যায় পিরোজপুরেও ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লক্ষ ২৩ হাজার ৪৩২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ১-৫ বছর বয়সী ১ লক্ষ ৯ হাজার ৩৪১ শিশুকে লাল রঙের এবং ১৪ হাজার ৯১ শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নেওয়া হয়েছে। জেলার মোট ১৭০টি কেন্দ্র থেকে ৩৪০ জন কর্মী এ সেবা প্রদান করবেন বলেও জানান তিনি।
Please follow and like us:
« কাউখালীর ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিক মাহামুদ হোসেনকে সংবর্ধনা »
