প্রধান সূচি

মঠবাড়িয়ায় বাস চাপায় নিহত-১, আহত-২ ॥ চালক ও হেলপার আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস চাপায় একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন দুইজন। চাপা দেয়া ঘাতক বাসটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে পাথরঘাটাগামী হানিফ পরিবহনের একটি বাস ভান্ডারিয়া-চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের রাঙ্গাপোল নামক স্থানে এলে মঠবাড়িয়ার দিকে যাওয়া একটি মোটর সাইকেলকে পিছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের আরোহী পিরোজপুরের জেলা দায়রা জজ আদালতের অফিস সহায়ক হারুন অর রশীদ শেখ নিহত হন। এসময় মোটর সাইকেলের অপর যাত্রী হারুনের ছেলে আহসান এবং চালক নাতি লিমন আহত হয়। আহত ২ জনকে মঠবাড়িয়ার সাফা এলাকার রাজ্জাক নামক একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয়রা বাসটির চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বাদল জানান, বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial