Friday, May 20th, 2022
শুধু পুঁথিগত শিক্ষা বা সার্টিফিকেট অর্জন না করে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষা বা সার্টিফিকেট অর্জন না করে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। কেননা শুধু পুঁথিগত শিক্ষা বা সার্টিফিকেট অর্জনই প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ সবচেয়ে বেশি ধারণ করতে হবে। শিক্ষার্থীরা যতো আদর্শ ও নৈতিক চরিত্রের অধিকারী হবে তাদের জীবন ততো বিকশিত হবে। তারা যতো বেশি মূল্যবোধ ধারণ করবে তাদের ভবিষ্যৎ ততো উজ্জ্বল হবে। শুক্রবার পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার শহীদ স্মৃতি কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পিরোজপুরে বঙ্গবন্ধু বিজ্ঞান ওবিস্তারিত পড়ুন
নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য আহত
পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার নাজিরপুর-শ্রীরামকাঠী সড়কের ভীমকাঠী নাম স্থানে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত পুলিশ সদস্যরা হলেন- নাজিরপুর থানার এএসআই সঞ্জিবন বালা (৩৮) ও একই থানার পুলিশ সদস্য মো. ছগির হোসেন (৩২)। আহত সঞ্জিবন বালা পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের সুবল বালার ছেলে। আর ছগির হোসেন ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার দক্ষিন আঙ্গারিয়া ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের আলতাফ রাঢ়ির ছেলে। নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের দায়িত্ব পালনের জন্য উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নে পাঠানো হয়।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে প্রাথমিক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত ৫ পরীক্ষার্থীসহ ৬ জন আটক
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পিরোজপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৫ পরীক্ষার্থীসহ ৬ জনকে আটক করেছে জেলা নিরাপত্তা গোয়েন্দা শাখার কর্মীরা। আটককৃতদের পিরোজপুর সদর থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রস্তুতি নিয়েছে। শুক্রবার সকালে জেলা সদরের কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও পিরোজপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা নিরাপত্তা গোয়েন্দা শাখা। আটককৃতরা সকলেই জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা হলেন- নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের আলমগীর শেখের ছেলেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বাস চাপায় নিহত-১, আহত-২ ॥ চালক ও হেলপার আটক
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস চাপায় একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন দুইজন। চাপা দেয়া ঘাতক বাসটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে পাথরঘাটাগামী হানিফ পরিবহনের একটি বাস ভান্ডারিয়া-চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের রাঙ্গাপোল নামক স্থানে এলে মঠবাড়িয়ার দিকে যাওয়া একটি মোটর সাইকেলকে পিছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের আরোহী পিরোজপুরের জেলা দায়রা জজ আদালতের অফিস সহায়ক হারুন অর রশীদ শেখ নিহত হন। এসময় মোটর সাইকেলের অপর যাত্রী হারুনের ছেলে আহসান এবং চালক নাতি লিমন আহত হয়। আহত ২ জনকে মঠবাড়িয়ার সাফাবিস্তারিত পড়ুন
