প্রধান সূচি

পিরোজপুরে প্রাথমিক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত ৫ পরীক্ষার্থীসহ ৬ জন আটক

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পিরোজপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৫ পরীক্ষার্থীসহ ৬ জনকে আটক করেছে জেলা নিরাপত্তা গোয়েন্দা শাখার কর্মীরা। আটককৃতদের পিরোজপুর সদর থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রস্তুতি নিয়েছে।
শুক্রবার সকালে জেলা সদরের কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও পিরোজপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা নিরাপত্তা গোয়েন্দা শাখা।
আটককৃতরা সকলেই জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা হলেন- নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের আলমগীর শেখের ছেলে আরিফুর রহমান, সামান্তগাতি গ্রামের আসমত আলীর ছেলে আবিদ শেখ, সেখমাটিয়া ইউনিয়নের ষোলশত গ্রামের আশরাফ আলীর ছেলে আলী আজম, নাজিরপুর সদর ইউনিয়নের বানিয়ারী গ্রামের আলমগীর শেখের ছেলে মো. শিপন, শ্রীরামকাঠী ইউনিয়নের ঘোষকাঠী গ্রামের পরিতোষ হালদারের মেয়ে প্রিয়া হালদার ও মালিখালী ইউনিয়নের যুগিয়া গ্রামের স্বপন হালদারের ছেলে সবুজ হালদার।
একটি বিশ্বস্তসূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার একজন জনপ্রতিনিধি এবং সরকারি দলের একটি সহযোগী সংগঠনের নাজিরপুর উপজেলা আহ্বায়কের নেতৃত্বে একটি সিন্ডিকেট গোপনে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাসের সাথে জড়িত রয়েছে।
পিরোজপুর জেলা নিরাপত্তা গোয়েন্দার কর্মকর্তা ও সদস্যরা পরীক্ষা শুরুর আগেই দুইটি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে ৫ জন এবং পরীক্ষা চলাকালে একটি কেন্দ্রের সামনে থেকে এক জনকে আটক করে। এনরয়েড মোবাইল ফোনের হোয়াসএ্যাপস ও ম্যাসেঞ্জারেপ্রাপ্ত উত্তর পত্রসহ এদের আটক করে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে। নাজিরপুরের যুগিয়া গ্রামের স্বপন হালদারের ছেলে সবুজ পরীক্ষা কেন্দ্রের বাইরে বসে প্রশ্নের উত্তর সমাধান করে পরীক্ষা হলে প্রেরণ করার সময় তাকে আটক করা হয়। এরপর হলের মধ্যে তল্লাশি চালিয়ে অন্যান্যদের ধরা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক ৬ পরীক্ষার্থী ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থক।
এদিকে এ পরীক্ষা কঠোরভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন ও গোয়েন্দা বিভাগ সকাল থেকে দুপুর ১২টা পর্র্যন্ত শহরের সকল ফটোস্ট্যাট ও কম্পিউটারের দোকানগুলো বন্ধ রাখে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial