প্রধান সূচি

নাজিরপুরে ছাত্রলীগের কমিটি গঠন

পিরোজপুরের নাজিরপুরে ছাত্রলীগের ৫টি ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। গঠন করা ওই কমিটির মধ্যে ২টি ডিগ্রি কলেজ, একটি মহাবিদ্যালয় ও ২টি ইউনিয়ন কমিটি রয়েছে।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস, জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক শেখ মো. আল-আমীন ও যুগ্ম আহ্বায়ক মো. নাইম হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নব গঠিত ওই কমিটিগুলো ঘোষণা করা হয়।
গঠিত কমিটির মধ্যে, শান্ত ইসলাম শোভনকে সভাপতি ও পাল্লব রায়কে সাধারণ সম্পাদক, মিঠুন মজুমদার, তিলক সাহা, আলামীন খলিফা, অয়ন পাইক এ ৪ জনকে সহ-সভাপতি, পারভেজ ফকির, হাসিববুল সিকদার, তানভীর আহম্মেদ নাদিম এ ৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, বায়েজিদ মৃধা, জিহান শেখ, লিখন রহমান এ ৩ জনকে সাংগঠনিক সম্পাদক, আবু মুসা বেপারীকে প্রচার সম্পাদক, লিটন মন্ডলকে দপ্তর সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট নাজিরপুর ডিগ্রী কলেজ কমিটি গঠন করা হয়।
রিফাত খান জয়কে সভাপতি ও মো. আল-মামুন শেখকে সাধারণ সম্পাদক, রিজভী শরীফুল ও মো. আজীম শেখকে সহ-সভাপতি, মো. বায়েজিদ ফরাজী ও মো. তানভীর ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মিরাজুল ইসলাম ফারবীকে সাংগঠনিক সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ কমিটি গঠন করা হয়।
এছাড়া মো. হাফিজুল শেখকে সভাপতি ও নাঈম শেখকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট রাজলহ্মী কলেজ, নেওয়াজ হোসেন হাওলাদারকে সভাপতি ও রাকিবুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট সদর ইউনিয়ন কমিটি এবং শাহরিয়ার মাহমুদ প্রিন্সকে সভাপতি ও মাহাদী হাসানকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা ছাত্রলীগের জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক শেখ মো.আল-আমীন ওই ৫ ইউনিটের কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial