প্রধান সূচি

শিক্ষার্থীদের মাঝে মাটির ব্যাংক বিতরণ

পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের টিফিনের টাকা ও বাবা-মায়ের দেয়া টাকা সাশ্রয় করে ব্যাংকে সঞ্চয় করার জন্য শিক্ষার্থীদের মধ্যে মাটির ব্যাংক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে কাউখালী উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীদের মাঝে মাটির ব্যাংক বিতরণ করেন কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি সমাজ সেবক আব্দুল লতিফ খসরু।
বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী চাঁদনী খানম বলেন, খসরু কাকা আজ আমাদের বিদ্যালয়ে এসে আমাদের মাঝে মাটির ব্যাংক বিতরণ করেছেন। এখন থেকে আমরা সেই ব্যাংকে টাকা সঞ্চয় করবো।
বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তন্ময় শীল জানায়, আমাদের মাটির ব্যাংকের সঞ্চয়কৃত টাকা যে কোন দূর্যোগকালীন সময় অসহায় মানুষেকে সহায়তার জন্য ব্যয় করা হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্যোক্তা আব্দুল লাতিফ খসরু বলেন, তোমরা এখন থেকেই এই মাটির ব্যাংকে নিয়মিত অর্থ সঞ্চয় করবে। তোমাদের সঞ্চয়কৃত অর্থ দূর্যোগ ও আপদকালীন সময় অসহায় বঞ্চিত মানুষের জন্য ব্যয় করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial