Tuesday, May 10th, 2022
শিক্ষার্থীদের মাঝে মাটির ব্যাংক বিতরণ
পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের টিফিনের টাকা ও বাবা-মায়ের দেয়া টাকা সাশ্রয় করে ব্যাংকে সঞ্চয় করার জন্য শিক্ষার্থীদের মধ্যে মাটির ব্যাংক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কাউখালী উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীদের মাঝে মাটির ব্যাংক বিতরণ করেন কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি সমাজ সেবক আব্দুল লতিফ খসরু। বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী চাঁদনী খানম বলেন, খসরু কাকা আজ আমাদের বিদ্যালয়ে এসে আমাদের মাঝে মাটির ব্যাংক বিতরণ করেছেন। এখন থেকে আমরা সেই ব্যাংকে টাকা সঞ্চয় করবো। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তন্ময় শীল জানায়, আমাদের মাটিরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে স্ত্রী ও তার কথিত প্রেমিকের বিরুদ্ধে স্বামীর মামলা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সারেংকাঠি ইউনিয়নে সাহিদা আক্তার (৪৫) নামে এক গৃহবধু স্বামী, তিন সন্তান ও নাতনী ফেলে রেখে ইউপি সদস্য মো. আল-আমীন (৩২) এর বাড়িতে গিয়ে উঠেছে। গত রবিবার রাতে গৃহবধু সাহিদা স্বামির ঘর থেকে দেড় লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ এক লক্ষ আশি হাজার টাকা নিয়ে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রেমিক আল-আমীনের ঘরে ওঠেন। এ ঘটনায় প্রেমিক ইউপি সদস্য আল-আমীন এবং গৃহবধু সাহিদা বেগম (৩২)কে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সাহিদার স্বামী মো. বাবুল হাওলাদার বাদী হয়ে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।বিস্তারিত পড়ুন
প্রতিবেশীর অত্যাচারে গৃহবধু বাড়ি ছাড়া
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বিষখালী গ্রামে প্রতিবেশীদের অত্যাচার ও হুমকি-ধামকিতে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন দিপা রায় (৩৫) নামের এক গৃহবধু। বাড়িতে প্রবেশ ও বের হওয়ার একমাত্র রাস্তা বন্ধ করে দেয়া, গৃহবধুকে মারধর, গালিগালাজ ও ঘরের সামনে আগুন দেওয়ার মত ঘটনাও ঘটিয়েছে বলে অভিযোগ অসহায় ওই গৃহবধুর। এর সাথে সন্তানসহ মেরে ফেলারও হুমকি দিচ্ছে এই প্রতিবেশী। এ অবস্থায় প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন অসহায় ওই গৃহবধু। দিপা রায় বলেন, চার বছর আগে বিষখালী গ্রামে বিনয় দাসের বাড়ির পিছনে আমার স্বামী বাদল দাসকে পৈত্রিক ভিটা পথ দেওয়ার কথা বলেবিস্তারিত পড়ুন
বিলুপ্তির পথে দেশীয় ডুমুর
ধান, শষ্য নদী খাল, এমন বিভাগে জন্ম আর তার নাম বরিশাল। বরিশালের পিরোজপুরের নাজিরপুরে বিলুপ্তির পথে দেশীয় ডুমুর। গ্রামের বন-বাদাড়ে জন্ম নেওয়া আমাদের চেনা ডুমুর, খাবার হিসেবে অনেক জায়গাতেই পরিচিত। নাজিরপুর উপজেলার বিভিন্ন অঞ্চল, বিশেষকরে গাঁওখালী, শ্রীরামকাঠী, মালিখালী, দেউলবাড়ী দোবরা, কলারদোয়ানিয়া ইউনিয়নে ডুমুর তুলনামূলক বেশি জন্মে। কাঁচা ফল হিসেবে ডুমুর অতি উন্নত সবজি। শুধু ডুমুর বা অন্যান্য সবজির সঙ্গে মিলিয়ে ডুমুরভাজি অথবা এর ভর্তা উপাদেয়। এ ছাড়া ছোট মাছের সঙ্গে ডুমুরের ঝোলও রাঁধা হয়। আর পাঁকা ডুমুরের কথা তো আলাদা। পাকা ডুমুরের জেলি যেন এক অন্যান্য স্বাদে ভরপুর। ডুমুর গাছবিস্তারিত পড়ুন
আপন গতিতে এগিয়ে চলছেন লেখক মুহাম্মদ মিজানুর রহমান
মুহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশের একজন বরেণ্য লেখক। ১৯৮৫ সালের ২৫ নভেম্বর জন্ম সাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক মুহাম্মদ মিজানুর রহমান এর। ২০০৭ সালে জাতীয় দৈনিকে লেখার মধ্যদিয়ে ছাত্রজীবনেই প্রবেশ করেন লেখালেখির জগতে। কর্মজীবনে এসে তিনি প্রফেশনাল লেখক হিসেবে সাহিত্যের প্রতি মনোযোগী হয়ে উঠেন। দৈনিক ইত্তেফাকের কঁচিকাচার আসর-এ লেখার মধ্যদিয়ে তার এই অগ্রযাত্রা শুরু হয়। এরপর আর তা থেমে থাকেনি। ২০১১ এর পরবর্তী সময়ে শিক্ষা বিষয়ে তাঁকে বেশ লেখালেখি করতে দেখা যায়। এ সময়ে তিনি দৈনিক প্রথম আলোর পড়াশোনা, দৈনিক ইত্তেফাক এর অনুশীলন ও দৈনিক নয়া দিগন্ত এর সিলেবাস বিভাগে বেশ লেখালেখিবিস্তারিত পড়ুন
